কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
কোটা আন্দোলন

আমিরাতে বন্দিদের ছাড়াতে কথা বলবেন প্রধান উপদেষ্টা

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ করায় আরব আমিরাতে বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরব আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে এম তৌহিদ হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিচার করে অনেক বাংলাদেশিকে জেল দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, যাতে তাদের শাস্তি না দেওয়া হয়।

তিনি বলেন, আরব আমিরাতে তাদের দেশের আইন অনুযায়ী সাজা দিয়েছে। তবে সেসময় বিক্ষোভ করা বাংলাদেশিদের একটা সেন্টিমেন্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাই তাদের (বাংলাদেশিদের) হয়তো সে সময় সে দেশের আইনকানুন মাথায় ছিল না। তাই সাজ যাতে না দেওয়া হয় এ বিষয়ে বিবেচনা করার জন্য দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গত ২২ জুলাই তিনজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১০

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১২

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৩

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৪

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৫

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৬

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৭

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৮

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৯

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

২০
X