রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালিক মনজুর (রোম) ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:৪৯ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে নাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে ইতালি-প্রবাসী নাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ মে) আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিস্তেরনা দি লাতিনা শহরের একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

তবে ওই যুবক কোন দেশের, তা স্থানীয় গণমাধ্যমকে জানায়নি পুলিশ। গ্রেপ্তারের সময় খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আরেদিয়ার তরসান লোরেঞ্জোতে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার নাহিদ মিয়া গত ২৭ মে দুপুর ১২টার সময় নির্মম ছুরিকাঘাতে প্রাণ হারান। তার স্ত্রী ও দুই সন্তান তার সঙ্গে বসবাস করত।

ঘটনার দিন মোটরসাইকেল চালিয়ে আসা মুখ ঢাকা কয়েক দুর্বৃত্ত ৫৭০ ইউরো ছিনিয়ে নিয়ে নাহিদ মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় নিজেই অ্যাম্বুলেন্স ডাকেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X