এমরান হোসেন, মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপ প্রবাসীদের দোরগোড়ায় হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা
মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। ছবি : কালবেলা

মালদ্বীপের থিনাধুতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। চার দিনব্যাপী এ সফরে দুদিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী এই সেবা গ্রহণ করেন। রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফঢাল এটলের থিনাধু দ্বীপ।

সরাসরি বিমানবন্দর না থাকায় প্রতিনিধিদলকে স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে নৌপথে দ্বীপে যেতে হয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।

১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় দুদিনব্যাপী ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্টসহ প্রায় ৬০ জন প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সফরকালে প্রতিনিধিদল থিনাধু সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা ও আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। কাউন্সিলও সহযোগিতার আশ্বাস দেয়।

ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্যসচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।’ পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সফর শেষে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। মালদ্বীপে প্রবাসীদের পাশে থেকে নিয়মিত সেবা প্রদানের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X