মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

মালয়েশিয়ায় নদী থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীকে উদ্ধার করছে দেশটির ফায়ার সার্ভিস ইউনিট। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় নদী থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীকে উদ্ধার করছে দেশটির ফায়ার সার্ভিস ইউনিট। ছবি : কালবেলা

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের একটি নদী থেকে ইরফান সাদিক (২১) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (বোম্বা)।

স্থানীয় কর্তৃপক্ষ ‘আত্মহত্যা’ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইরফান সাদিক।

স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জরুরি কল পান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (বোম্বা) এর স্থানীয় কর্মকর্তারা। খবর পাদুঙ্গান স্টেশন থেকে ফায়ারম্যান এবং বাটু লিন্টাং স্টেশন থেকে ডাইভিং ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সারাওয়াক বোম্বার সূত্রে জানা গেছে, দ্রুত অনুসন্ধ্যানের পর বিকেল ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে উদ্ধারকারী দল প্রাথমিকভাবে ধারণা করছে ইরফান সাদিক নামের বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায়, তা এখন পর্যন্ত জানা যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X