কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর ছেড়ে ভারতীয় সেনারা পালাচ্ছে দাবিতে ভিডিও, যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ! ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালাচ্ছে ভারতীয় সৈন্যরা, এবার উগ্রবাদী …খোরদের ছাড় দেওয়া হবে না’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান পাক-ভারত সংঘাতে কাশ্মীর ছেড়ে ভারতীয় সৈন্যদের পালানোর দৃশ্য নয় বরং, ২০২০ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ধারণ করা ভিডিওকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিও থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে Carmel Dangor নামক এক্স একাউন্টে (সাবেক টুইটার) ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে ‘אזור רמאללה, הבוקר’ (হিব্রু ভাষা) শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ওই পোস্ট থেকে জানা যায়, এটি রামাল্লাহর সকালের দৃশ্য। রামাল্লাহ হচ্ছে পশ্চিম তীরের মধ্যভাগে অবস্থিত একটি ফিলিস্তিনি শহর।

এ ছাড়া ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি Volunteers for the besieged Gaza নামক একটি ফেসবুকে পেজে অনুরূপ ভিডিও খুঁজে পাওয়া যায়। সে সময় আন্দোলন চলাকালীন বেশ কয়েকটি দৃশ্যের মধ্যে আলোচিত ভিডিওটির খণ্ডাংশ দেখতে পাওয়া যায়।

এ থেকে পরিষ্কার যে এটি সাম্প্রতিক সময়ে চলমান পাকিস্তান-ভারত সংঘাতে ধারণ করা কোনো দৃশ্য নয়।

সুতরাং পাকিস্তান-ভারত সংঘাতে ভারতীয় সেনা সদস্যরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দাবিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X