স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে দলে নেওয়ার ব্যাখ্যা দিল ইংলিশ ক্লাব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইল্যান্ডে রয়েছেন সাকিব আল হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) সারের হয়ে মাঠে নামার কথা তার। খেলবেন মাত্র এক ম্যাচ। আর এক ম্যাচের জন্য তাকে কেন স্কোয়াডে নেওয়া হলো তার ব্যাখ্যা দিয়েছে সারে।

ইংলিশ কাউন্টি ক্লাবগুলো মূলত এক ক্রিকেটারের সঙ্গে ৫-৬ ম্যাচের জন্য চুক্তি করে। গত দুই আসরে চ্যাম্পিয়ন সারে, এ মৌসুমেও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৯৩। ২৪ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে সমারসেট।

টন্টনে সাকিবের দল সারের প্রতিপক্ষ সমারসেট। তাই শিরোপা জয়ে সারের অন্যতম বাধা এই সমারসেট। মূলত ক্রিকেটার স্বল্পতার কারণে এক ম্যাচের জন্য সাকিবকে দলভুক্ত করেছে সারে।

দলটির ৮ ক্রিকেটার ব্যস্ত জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ খেলছে কেউ কেউ। আর কেউ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে। এমন অবস্থায় ১৫ জনের স্কোয়াড গঠন করতে পারছে না ক্লাবটি। ফলে ২০২৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া টম কারেনকে দলে ফিরিয়ে আনা হয়।

ক্রিকেটার স্বল্পতা নিয়ে দলটির ক্রিকেট পরিচালক ও সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব।’

সাকিবকে ৪-৫ ম্যাচ খেলার কথা ছিল। তবে একই সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় বিশ্বসেরা অলরাউন্ডারকে স্বল্প সময়ের জন্য পাচ্ছে সারে, ‘যখন আমাদের কাছে সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ হয়েছে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ করবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা।’

পারফরম্যান্স দিয়ে স্বল্প সময়ে সারেতে নিজের ছাপ রাখতে চান সাকিব, ‘সারে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, ছাপ রাখতে চাই এবং দলকে লক্ষ্যপূরণে সাহায্য করতে চাই।’

সারে হয়ে টন্টনে নামবেন সাকিব। এ মাঠে তার একটি সেঞ্চুরি রয়েছে। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এর আগে আরেক কাউন্টি দল উস্টারশায়ারের জার্সিতে ৯টি চার দিনের ম্যাচ খেলেন সাকিব। ৪১২ রান করার পাশাপাশি উইকেট নেন ৪২টি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১০

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১২

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৩

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৪

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৬

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১৯

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

২০
X