ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সাকিব-তামিমের খোঁজে সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা যখন আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন, তখন জাতীয় দলের কোচিং বহরে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। সাকিবদের খুটিনাটি ভুলত্রুটি নিয়ে কাজের অভিজ্ঞতা তার আরও পুরোনো। তবে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা চার বছর বাংলাদেশের ফিল্ডিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর বিসিবি থেকে দূরে সরে গেলেও সাকিব-তামিমদের কাছেই ছিলেন দেশের অভিজ্ঞ এই কোচ। একটা সময় সিনিয়র ক্রিকেটারদের ‘মেন্টর’ হতেও দেখা যায় তাকে।

তবে সেই সালাউদ্দিন জাতীয় দলে যখন আবারও ফিরলেন; তখন ক্যারিয়ারের ঠিক শেষ প্রান্তে সাকিব-তামিমরা। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কদিন আগেই নিয়োগ পেয়েছিলেন তিনি। ইতিমধ্যে লিটন দাসদের নিয়ে মিরপুরেও কাজ শুরু করেছেন। তবে এবার নতুন প্রজন্মকে সাকিব-তামিমদের চেয়েও ভালো ক্রিকেটার বানানোর চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। একই সঙ্গে তাদের গড়ে তুলে বিশ্ব ক্রিকেটের সম্পদে রূপান্তর করতে চান বলে জানিয়েছেন অভিজ্ঞ এই কোচ। বিসিবির মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা ও নতুনদের নিয়ে কাজ করার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন তিনি।

নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সালাউদ্দিন অতীতের স্মৃতি মনে করলেন, ‘আগে জাতীয় দলে ছিলাম, একটা প্রজন্মের সঙ্গে কাজ করেছি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, তাদের সঙ্গে কাজ করেছি, মাশরাফির সঙ্গেও। তারা একটি পর্যায় পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে দেশের ক্রিকেটকে, অনেক কিছুই দিয়েছে।’

এবার তাই নতুন প্রজন্মের দিকে চোখ তার, ‘পরের প্রজন্মকেও যদি সহায়তা করতে পারি আমার এত বছরের কোচিং অভিজ্ঞতা থেকে, কারও যদি কোনো উপকার করতে পারি, দেশের জন্যও লাভ হবে, ওই ক্রিকেটারের জন্যও হয়তো লাভ হতে পারে। মানসিকভাবে হোক, টেকনিক্যালি হোক, ট্যাকটিক্যালি হোক, সেই দিকগুলোয় যদি সহায়তা করতে পারি, তাতেই বেশি সন্তুষ্ট হব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X