স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে চট্টগ্রাম কিংসের রানের পাহাড়

পারভেজ ইমন। ছবি : সংগৃহীত
পারভেজ ইমন। ছবি : সংগৃহীত

বিপিএল ২০২৫-এর ফাইনালে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে রানের পাহাড় তুলেছে চট্টগ্রাম কিংস। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে মোহাম্মদ মিঠুনের দল। দলের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফায়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে চট্টগ্রাম কিংস। ওপেনিং জুটিতে ১২১ রান যোগ করেন ইমন ও নাফায়। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করে ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন নাফায়। অন্যদিকে, ইমন ৪৯ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার।

শেষদিকে গ্রাহাম ক্লার্ক মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তবে ইনিংসের শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন এই ইংলিশ ব্যাটার। শেষদিকে শামীম হোসেন ২ রান করে বিদায় নেন, আর হুসেইন তালাত শূন্য রানে অপরাজিত থাকেন।

ফরচুন বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আলী, ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট। এছাড়া ইবাদত হোসেন ৩৫ রান খরচায় পান ১ উইকেট। তবে অন্যান্য বোলাররা ছিলেন বেশ খরুচে। তানভীর ইসলাম ২ ওভারে ৪০ রান দেন, রিশাদ হোসেন ২ ওভারে ২৬ রান খরচ করেন, কাইল মেয়ার্স ও মোহাম্মদ নবী উইকেটশূন্য থাকেন।

ফরচুন বরিশালের সামনে এখন ১৯৫ রানের বিশাল লক্ষ্য। অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের উপর থাকবে দলের ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব। বিপিএল ২০২৫-এর শিরোপার লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X