কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, যে বার্তা দিলেন

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি (মাঝে)। ছবি: সংগৃহীত
নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি (মাঝে)। ছবি: সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন। জেনারেশন জেড (জেন-জি) তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর এক মাসও না যেতেই তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অলি স্পষ্ট করে বলেন, ‘অনেকে ভাবছেন, আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব। কিন্তু আমি নেপাল ছেড়ে যাব না।’

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরাই এই দেশকে পুনর্গঠন করব। আমরা আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব নেপালকে। আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব।’

অলি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে আসেনি। তারা এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে। তিনি বলেন, ‘যারা আজ ক্ষমতায় আছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নয়, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করে এসেছে।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনের সময় তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। বরং প্রশাসনকে কী কী নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ড প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির উদ্দেশে।

উল্লেখ্য, সেনাবাহিনীর সহায়তায় আন্দোলনের তীব্র ধাক্কা থেকে রক্ষা পান কেপি শর্মা অলি। এরপর থেকেই তিনি আড়ালে ছিলেন। হঠাৎ করেই প্রকাশ্যে এসে নতুনভাবে রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন তিনি।

অলি দাবি করেন, তার অধিকার খর্ব করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। কারণ, সুশীলা কার্কির প্রশাসন শুধু তারই নয়, তার মন্ত্রিসভার অনেক প্রভাবশালী সদস্যের পাসপোর্ট জব্দ করার পরিকল্পনা করছে। অলি বলেন, ‘এভাবে আমাদের চলাফেরার স্বাধীনতা হরণ করা হবে।’

অলির প্রকাশ্যে আসা নেপালের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি আবারও রাজনীতির মাঠে সক্রিয় হবেন কি না, নাকি শুধুই চাপ সৃষ্টির কৌশল—তা এখনো স্পষ্ট নয়। তবে তার ঘোষণা স্পষ্ট করে দিয়েছে, তিনি অন্তত এখনই দেশ ছাড়ছেন না।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X