কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ঢুকতে বিদেশিদের জন্য নতুন নিয়ম

তাজমহল। ছবি: সংগৃহীত
তাজমহল। ছবি: সংগৃহীত

ভারত ভ্রমণে বিদেশিদের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। এতদিন যারা ভারতে যেতেন, তাদের বিমানবন্দরে পৌঁছেই হাতে হাতে কাগজের ডিসঅ্যাম্বারকেশন ফরম পূরণ করতে হতো। কিন্তু এবার সেই পুরোনো পদ্ধতি বন্ধ হচ্ছে। তার বদলে চালু হচ্ছে ডিজিটাল ই-অ্যারাইভাল কার্ড, যা অনলাইনে পূরণ করে যাত্রীরা সহজেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগ চালু হলে বিমানবন্দরে যাত্রীদের ভিড় কমবে, লাইন ছোট হবে এবং ভ্রমণের সময় বাঁচবে। ভ্রমণকারীরা আগেই অনলাইনে তথ্য জমা দিতে পারায় ইমিগ্রেশন কর্মকর্তাদেরও কাজ সহজ হবে।

আগে বিদেশি যাত্রীদের বিমানবন্দরে নামার পর হাতে পাওয়া ডিসঅ্যাম্বারকেশন কার্ডে নিজের ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ফ্লাইটের বিস্তারিত, ভ্রমণের কারণ এবং ভারতে অবস্থানের ঠিকানা লিখতে হতো। এরপর সেটি যাচাই করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমোদন দিত। কিন্তু এখন সেই ধাপ বাতিল হচ্ছে।

আগামী ১ অক্টোবর থেকে কাগজের এই ফরম আর থাকবে না। ভ্রমণকারীরা যাত্রার আগে অনলাইনে গিয়ে indianvisaonline.gov.in/earrival ওয়েবসাইটে ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে পারবেন। এই কার্ড পূরণের সময় ভ্রমণকারীর নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, ভারতে আগমনের তারিখ, ভ্রমণের উদ্দেশ্য, গত ছয় দিনে কোন কোন দেশে ভ্রমণ করেছেন, ভারতে অবস্থানের ঠিকানা, ইমেল, ফোন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য দিতে হবে।

তথ্য জমা দেওয়ার পর একটি প্রিভিউ কার্ড পাওয়া যাবে, যা যাত্রীদের বিমানবন্দরে দেখাতে হবে। ভ্রমণকারীরা ভারতে আসার পাঁচ দিন আগে থেকে এই কার্ড পূরণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল প্রক্রিয়া চালুর ফলে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থায় সময় বাঁচবে, স্বচ্ছতা বাড়বে এবং ভ্রমণকারীদের ঝামেলাও অনেকটা কমবে। বিশ্বের বহু দেশেই আগে থেকেই এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। এখন ভারতও সেই তালিকায় যোগ হলো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X