স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
বিসিবি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍ছবি : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‍ছবি : কালবেলা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। তবে সবমিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি। কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম জমা পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে কোনো ঝামেলা না হলে এই ক্যাটাগরির কয়েকজন ইতোমধ্যে জিতে গেছেন। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

খুলনা থেকে মনোনয়ন জমাই পড়েছে দুটি। এই দুজন হলেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। নির্বাচনের আগ পর্যন্ত কোনো ঝামেলা তৈরি না হলে এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামসই হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।

মনোনয়ন বৈধ হলে বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।

ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। এর আগে গতকাল ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X