বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ‘ডিআরএস’ বিতর্ক, জয়ের পথে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের টার্গেটে জয়ের পথেই রয়েছে বাংলাদেশ। শান্ত আর তাওহীদের ব্যাটে জয় থেকে মাত্র ৪৯ রান দূরে টাইগাররা। তবে ম্যাচটিতে তার আগেই ঘটে গেছে বিতর্কিত ঘটনা।

বুধবার (৬ মার্চ) সিলেটে শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে রেখেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নেমে দারুণ শুরুও পায় দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। বাংলাদেশের স্কোরবোর্ডে যখন দ্রুতই রান উঠছে তখনই বিনুরা ফার্নান্দোর বোলিংয়ে আউট সৌম্য। কিছুটা লাফিয়ে ওঠা বলে পুল করেন সৌম্য। একটা আওয়াজ পাওয়ায় ক্যাচের আবেদন জানায় শ্রীলঙ্কা। মাঠের আম্পায়ার গাজী সোহেল আউটও দেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন সৌম্য। সেখানেই শুরু বিতর্কের।

রিপ্লেতে আল্ট্রা-এজে স্পাইক দেখা গেছে। যা দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরেছিলেন সৌম্য। অবশ্য এরপরই থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি।

টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে আসেন আবার। স্বাভাবিকভাবেই তাতে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা দল। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেছেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড গিয়েছিলেন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত শুরু হয় খেলা।

এরপরই দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে টাইগাররা। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই মাথিশা পাথিরানার শিকার হয়ে ফেরেন সৌম্য। ২২ বলে ২৬ রান করেছেন তিনি। সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন। ২৪ বলে ৩৬ রান করে তিনিও আউট হন পাথিরানার বলেই।

এরপর ক্রিজে এসে অধিনায়ক শান্ত ও তাওহীদ হৃদয়ের মধ্যকার ৪৫ রানের জুটি জয়ের পথেই রেখেছে স্বাগতিকদের। তবে জয় ছাপিয়েও এই ম্যাচ ঘিরে যে বিতর্ক হবে তা বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X