স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরেই রাজনীতি-ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব

মাগুরায় সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
মাগুরায় সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেই যুক্তরাষ্ট্র চলে যান সাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন। এ জন্য যোগ দেননি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল শেখ জামাল ক্রীড়া চক্রের ক্যাম্পে।

দীর্ঘসময় পর দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে যোগ দেননি শেখ জামালের ক্যাম্পে। রোববার রাতে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি মাগুরায়। বর্তমানে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য তিনি। গত জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চলে যান নির্বাচনি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী তার সঙ্গে দেখা করেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার রাতে ঢাকায় ফেরে গেছেন সাকিব।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ডিপিএলের ম্যাচ খেলে বুধবার (১ মে) আবারও মাগুরায় ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এদিকে গত রোববার ঘোষণা করা হয় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড।

সাকিবের অনুরোধে সেই দলে রাখা হয়নি তাকে। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজে দুটি ম্যাচ খেলতে পারেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১০

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১১

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১২

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৩

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১৫

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৭

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৯

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

২০
X