স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন লিটন

লিটনকে নিয়েই ব্যাটিংয়ে টাইগাররা। ছবি : সংগৃহীত
লিটনকে নিয়েই ব্যাটিংয়ে টাইগাররা। ছবি : সংগৃহীত

মাত্র ১০ দিন পরেই যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। আইসিসির সহযোগী এই দেশটির বিপক্ষে প্রথম ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাটিং করছে টাইগাররা। দলে ফিরেছেন অফফর্মে থাকা টাইগার ব্যাটার লিটন দাস।

মঙ্গলবার (২১ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইউএসএ অধিনায়ক মোনাক প্যাটেল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম এই ম্যাচ কন্ডিশন ও উইকেট চেনার জন্য জরুরি। এরকম ম্যাচে দলে ফিরেছেন অফফর্মে থাকা টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন এর আগের জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম। এ ছাড়াও শেষ ম্যাচের বিশ্রামে থাকা পেসার শরিফুল ইসলাম ফিরেছেন।

এদিকে, সম্প্রতি কানাডাকে ৪-০ ব্যবধানে হারানো যুক্তরাষ্ট্রও তুলনামূলক শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া। তাদের দলে রয়েছে সাবেক কিউই তারকা কোরি অ্যান্ডারসন।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ : মোনাক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, অ্যান্দ্রেস গুস, কোরি অ্যান্ডারসন, নিতীশ কুমার, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নসতুশ কেনজিগে ও সৌরভ নেত্রভালকার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১০

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১১

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১২

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৩

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৪

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৫

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৬

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৭

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৮

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৯

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
X