স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। ছবি : সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। ছবি : সংগৃহীত

জুনের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের সহআয়োজকদের মাটিতে হওয়া এই সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টা থেকে।

মঙ্গলবার (২১ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির বড় অংশ এই সিরিজ। অচেনা কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে টাইগারদের এই সিরিজে ভালো করার বিকল্প নেই। তাই আজকের বাংলাদেশের একাদশে থাকবে বিশ্বকাপের ছাপ।

তাই প্রথম ম্যাচে আজ ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে। যদিও সৌম্যর ফর্ম ভালো যাচ্ছে না তবুও আজকের ম্যাচের জন্য তার ওপরই ভরসা করার কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার জন্য সৌম্যরও এটি শেষ সুযোগ।

ওয়ান ডাউনে নামার কথা নাজমুল হোসেন শান্তর। সাম্প্রতিক সময়ে ব্যাট হাসছে না টাইগার দলপতির। তাই এই সিরিজটা তার জন্যও গুরুত্বপূর্ণ। চারে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়কে দেখা যাবে।

পরের দুই জায়গায় থাকার কথা মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের। মিডল অর্ডারে ভরসার বড় নাম এই দুজন। দুই অভিজ্ঞ টাইগারের সঙ্গে উইকেট সামলানোর দায়িত্বও পালন করার কথা জাকেরের।

একাদশে বোলার থাকার কথা চার জনের। অনেকটাই জায়গা নিশ্চিত রিশাদ হোসেনের। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। পাশাপাশি থাকবেন শেখ মেহেদি হাসান। তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে থাকবেন শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১০

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১২

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১৩

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১৪

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১৫

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৬

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

১৭

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৮

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১৯

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

২০
X