স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ফুটবলের ব্যাপক উন্নতি ও সম্ভাবনা দেখে ২০৩৪ বিশ্বকাপ 'সর্বকালের সেরা' হতে যাচ্ছে বলে অভিহিত করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর তারকা ও পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের পর মধ্যপ্রাচ্যে এটি হবে দ্বিতীয় বিশ্বকাপ।

ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করার পর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘২০৩৪ সালের বিশ্বকাপ হবে সর্বকালের সেরা। অসাধারণ অবকাঠামো, আধুনিক স্টেডিয়াম, দর্শকদের জন্য চমৎকার সুযোগ-সুবিধা—সবকিছু মিলিয়ে আমি নিশ্চিত যে এটি হবে একটি দুর্দান্ত বিশ্বকাপ।’

রোনালদো আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আজ যেসব শিশুদের সঙ্গে দেখা হবে, তাদের কেউ কেউ ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে। বিশেষ করে নারী ফুটবলারদেরও উন্নতি হচ্ছে, যা সত্যিই আশাব্যঞ্জক। ফুটবলের পাশাপাশি জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমাদের এগিয়ে যেতে হবে। আমি তাদের কঠোর পরিশ্রম করতে এবং স্বপ্ন দেখতে উৎসাহিত করব।’

রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেন। এরপর থেকেই সৌদি প্রো লিগের রূপান্তর তিনি নিজ চোখে দেখেছেন। তিনি বলেন, ‘গত এক বছরে সৌদি লিগের উন্নতি অবিশ্বাস্য। এখন লিগে সাত-আটটি বড় ক্লাব আছে, যাদের হারানো কঠিন। সৌদি খেলোয়াড়দের মানও দ্রুত উন্নতি করছে।’

তিনি আরও বলেন, ‘দেশটি অসাধারণ। সৌদিরা খুব ভালো মানুষ। প্রতি বছর এখানে বড় বড় ইভেন্ট হচ্ছে—ফুটবল ম্যাচ, বক্সিংসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। সৌদি আরবের ভবিষ্যৎ উজ্জ্বল, এবং এই সাফল্যের অংশ হতে পেরে আমি খুশি। বিশ্বকাপের সময় আমি এখানেই থাকব।’

বর্তমানে বিশ্রামে থাকা রোনালদো জানুয়ারিতে মাঠে ফিরবেন। তার ক্লাব আল-নাসরের পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি আল-ওখদুদ-এর বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১০

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১১

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১২

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১৩

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১৪

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৫

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৬

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৭

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

২০
X