ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঋতুদের ওপর ‘বিশ্বকাপ’ বোঝা

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

নারী দল এশিয়ান কাপ বাছাই পরীক্ষায় পাস করার পর আবেগাপ্লুত ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তা এবং সমর্থকদের মধ্যে বিশ্বকাপ সংক্রান্ত উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। কিন্তু বাস্তবতা কি আদৌ বিশ্বকাপ সংক্রান্ত স্বপ্ন দেখার মতো অবস্থায় আছে!

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। ১২ জাতির আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ১১ দেশ। বাছাইয়ে ‘এ’ গ্রুপের খেলা আজ শুরু হয়েছে। ১৯ জুলাই গ্রুপের ম্যাচ শেষে চূড়ান্ত হবে নারীদের এশিয়ান কাপের লাইনআপ।

যে ১১ দেশ মূলপর্বে খেলা নিশ্চিত করেছে, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে অনভিজ্ঞ, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পিছিয়ে থাকা দেশও। ‘এ’ গ্রুপে থাকা পাঁচ দেশের মধ্যে লেবানন (১৩০), সিঙ্গাপুর (১৩৯) ও ভুটান (১৭১) ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের (১২৪) চেয়ে পিছিয়ে আছে। বাকি দুই দেশ ইরান (৬৮) ও জর্ডানের (৭৫) মধ্যে মূলপর্বে যাওয়ার দৌড় সীমাবদ্ধ থাকার কথা। ‘এ’ গ্রুপের লড়াইয়ে অলৌকিক কিছু না ঘটলে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হতে যাচ্ছে সবচেয়ে অনভিজ্ঞ এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সবচেয়ে পিছিয়ে থাকা দেশ।

এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা কতটুকু। এএফসি নারী এশিয়ান কাপ থেকে বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রথমত, গ্রুপের পর্বের বাধা টপকাতে হবে। তিন গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গী হয়ে পরের রাউন্ডে যাবে তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্য থেকে সেরা দুটি। তাতে চূড়ান্ত হবে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। কোয়ার্টার ফাইনালে বিজয়ী চার দেশ সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। হেরে যাওয়া দলগুলো খেলবে প্লে-অফ। সেখানে বিজয়ী দুই দলও বিশ্বকাপের টিকিট পাবে, হেরে যাওয়া দল দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ লড়াইয়ে যাবে। সে লড়াইয়ে জিতলে মিলতে পারে বিশ্বকাপের টিকিট।

নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা ১১ দেশের মধ্যে আটটি ১০ কিংবা তার বেশিবার এশিয়া সেরা আসরে খেলার অভিজ্ঞতাপুষ্ট। স্বাগতিক অস্ট্রেলিয়া আট এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতাপুষ্ট, উজবেকিস্তান খেলতে যাচ্ছে সপ্তম নারী এশিয়ান কাপ। এ অবস্থায় অনভিজ্ঞ বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অলৌকিক কিছু ঘটলে বাংলাদেশ হয়তো এশিয়ান কাপের পরের রাউন্ডে যেতে পারে।

সেখানে গেলেই কিন্তু বিশ্বকাপের টিকিট মিলবে না। এ জন্য হয়তো কোয়ার্টার ফাইনাল জিততে হবে, নইলে প্লে-অফ লড়াই। প্লে-অফ লড়াইয়ে হেরে গেলেও সম্ভাবনা থাকবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ের মাধ্যমে। কিন্তু দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে পা রাখা দলটিকে ঘিরে এমন প্রত্যাশা কি আদৌ বাস্তবসম্মত!

এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করা অবশ্যই কৃতিত্বের, তা বাংলাদেশের ক্রমোন্নতির প্রমাণ। কিন্তু সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাসুরা পারভিনের মতো অভিজ্ঞ ফুটবলারদের ছাড়া বাছাই পরীক্ষায় পাস করেছে বাংলাদেশ। দেশের নারী ফুটবলের পালাবদলের সময়ে বিশ্বকাপ সংক্রান্ত আলোচনা নারী ফুটবলারদের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা এশিয়ান কাপের মতো বড় মঞ্চে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—বলছেন ফুটবল বোদ্ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X