বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৩ ক্লাব বিশ্বকাপের আয়োজক সৌদি

গত আসরের ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদ দল। ছবি : সংগৃহীত
গত আসরের ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদ দল। ছবি : সংগৃহীত

২০২৩ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের পোর্ট সিটি জেদ্দায়। গতকাল (২৬ জুন) এক বিবৃতিতে সৌদি ফুটবল ফেডারেশন ও ফিফা সৌদি আরবে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। ফিফার প্রতিনিধি দল গত সপ্তাহে জেদ্দা ভ্রমণের পর এই সুখবর পেল মধ্যপ্রাচ্যের দেশটি।

গত ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছিল আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। এবার আনুষ্ঠানিকভাবে ফিফা জানিয়েছে, প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।

ফিফার ঘোষণার পর সৌদি আরব ফুটবল ফেডারেশন সভাপতি ইয়াসের আল মিশেহাল অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, জেদ্দা প্রথমবার বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে। এই প্রতিযোগিতা আমাদের ফুটবলকে এগিয়ে নিতে ও সমর্থকদের অনুপ্রাণিত করার বড় একটা সুযোগ।’

ক্লাব বিশ্বকাপের এবারের আসরে সাতটি দল অংশগ্রহণ করবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে জেদ্দা শহরে। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম ও প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামসহ ফুটবলারদের অনুশীলন ও আবাসনের সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফেব্রুয়ারিতে মরক্কোতে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ ক্লাব বিশ্বকাপ। সৌদি ক্লাব আল হিলালকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই আসরে প্রথমবারের মতো ৩২টি দল অংশগ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X