কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : উপদেষ্টা নাহিদ 

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি : কালবেলা
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি : কালবেলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পাঁচ আগস্টের পরে দেশের কয়েকটি জায়গায় সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটলেও তাকে বেশ বড় করে বহির্বিশ্বের মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আইসিটি উপদেষ্টা বলেন, বাংলাদেশের আন্দোলন এবং বর্তমান সরকার নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। সম্পূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার জন্যই পরিকল্পিতভাবে এ অপপ্রচার। তিনি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেন, বাংলাদেশের সঙ্গে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী। কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা কার্যক্রম (AIRAM) প্রকল্প চলমান রাখার বিষয়ে তিনি উপদেষ্টার সম্মতি চান। কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কতটুকু সক্ষম তা যাচাই করা হয়।

নাহিদ ইসলাম বলেন, কৃত্তিম বুদ্ধিমত্তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগের সঙ্গে তাল মিলাতে তা অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষণা কার্যক্রম (AIRAM) প্রকল্পের কাজ চলমান রাখার পাশাপাশি এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে। ন্যাশনাল স্টিয়ারিং কমিটি পর্যালোচনা করা হবে।

উপদেষ্টা বলেন, আন্দোলনে বেশ কিছু সাংবাদিক হতাহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের একটি অংশ ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে দেশের জনগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গায় মামলা করছে, সে মামলায় অনেকেই গ্রেপ্তার হচ্ছে। তবে সবার আইনি অধিকার নিশ্চিত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি করেছে। ফলে তারা আইনি সহায়তা পাবে।

তথ্য ও যোগাযোগ কর্মকর্তা নূরে জান্নাত প্রমা বলেন, মিডিয়া সংস্কার, বাংলাদেশে নারী সাংবাদিকের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

যোগাযোগ বিভাগের প্রধান নুসরাত আমিন বলেন, সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়ার বিভিন্ন তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা নিয়ে তারা বিভিন্ন দেশে কাজ করছে এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে ইউনেস্কোর নীতি বিশ্লেষক আফজাল হোসেন সরোয়ার, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শিলা তাসনিম হক উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১০

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১১

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১২

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৩

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৪

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৫

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

১৬

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

১৭

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৮

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

১৯

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

২০
X