কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই চূড়ান্ত হবে সেমিকন্ডাক্টর পলিসির খসড়া : আইসিটি সচিব

আইসিটি ভবনে বিয়ার সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শীষ হায়দার চৌধুরী। ছবি : কালবেলা
আইসিটি ভবনে বিয়ার সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শীষ হায়দার চৌধুরী। ছবি : কালবেলা

শিগগিরই ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসির খসড়া চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় সেমিকন্ডাক্টরভিত্তিক পণ্য ও সেবা রপ্তানিকারকদের জন্য ৫-১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) আইসিটি ভবনে বিয়ার সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আজ ও আগামীকাল বিশ্বব্যাংকের সহায়তায় এ আয়োজন হতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এজ প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে এর আয়োজন করছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. মেহেদী হাসান, গ্লোবাল ফাউন্ডারসের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রাশেদসহ মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, সব ধরনের পলিসিগত সহায়তা প্রদানে বর্তমান সরকার প্রস্তুত। বিয়ার সামিট ও সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলকে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। এসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। আইসিটি সচিব জানান, মাত্র ২০ হাজার দক্ষ জনশক্তির মাধ্যমে আগামী ১০ বছরে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে পারবে।

বিয়ার সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫-এর আহ্বায়ক যুক্তরাষ্ট্রের পাড্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোস্তফা হোসাইন বলেন, এই সামিটের মাধ্যমে সারা বিশ্বের সামনে আমরা আমাদের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি প্রদর্শনের সুযোগ পাবো। এই সম্মেলনের লক্ষ্য হলো বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের গুরুত্বপূর্ণ খাতের সম্ভাবনাকে নতুন করে খুঁজে দেখাব।

তিনি বলেন, ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম বাংলাদেশের জন্য ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশের পথ সুগম করবে এবং দেশকে ডিপ টেকনোলজির একটা গ্লোবাল হাব হিসেবে পরিচিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X