মরাজান ইমু
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্চয় সূত্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জমা খরচের সাধারণ হিসাব হচ্ছে আয়ের অন্তত চার ভাগের এক ভাগ সঞ্চয় করা। লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে সংসারী মানুষের জন্য ব্যাপারটা কঠিন হলেও অসম্ভব নয়। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করতে পারলে বিন্দু বিন্দু করেই সিন্ধু গড়ে উঠবে।

কী করবেন

# সঞ্চয়ের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সদিচ্ছা। আপনি চাকরিজীবী, ব্যবসায়ী বা যে কোনো স্বাধীন পেশায় থাকুন না কেন জীবনের জন্য সঞ্চয়ের বিকল্প নেই। সঞ্চয় শুরু করুন আজ থেকেই। আগামী মাসের আশায় থাকলে সেই মাস আর আসবে না। প্রতি মাসেই কোনো অজুহাতে ফসকে যাবে।

# চাকরিজীবীরা বেতনের চার ভাগের একভাগ বাদ দিন শুরুতেই। তারপর বাকি টাকায় মাস চলার জন্য খরচ ভাগ করে তালিকা করে নিন। ব্যবসায়ীরা মাসের শুরুর দিকেই নির্দিষ্ট অংকের টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্ডে জমা করে দিন। মাস শেষের আশায় থাকবেন না। সাধারণত নানা ধরনের বাড়তি খরচের চক্করে মাসের শেষে হাতে জমা করার মতো টাকা থাকে না।

# আয়ের জন্য বাজেট খুব গুরুত্বপূর্ণ। প্রতি মাসের বাজেট তৈরি করুন। এক মাসের ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। এ ক্ষেত্রে কোনো খরচই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তা সে যত ছোটই হোক। মাসের প্রথম দিন থেকে এ বাজেট অনুসরণ করুন। একইভাবে দৈনিক একটা বাজেট থাকবে। খুব বিপদ না হলে বাজেটের বাইরে খরচ করবেন না।

# বিশেষ প্রয়োজনে জরুরি সময়ের জন্য প্রতি মাসে অল্পকিছু করে টাকা আলাদা করুন। এই টাকা ব্যাংকে রাখা টাকার বাইরে রাখুন। খুব জরুরি প্রয়োজনেই শুধু এই টাকা খরচ করুন। এতে ব্যাংকে রাখা টাকায় হাত দিতে হবে না।

# সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কোনো ধরনের খরচ না করে পার করুন। এই দিন কোথাও বের হবেন না। বাজার করবেন না। ঘরে যা আছে তাই দিয়েই দিন পার করুন। এই দিনের হাত খরচের জন্য রাখা টাকাগুলো খুচরো হিসেবে আলাদা করে জমান। বেশ কিছুদিন জমালে নিজের শখের একটা পোশাক, জুতা বা ধারেকাছে ট্যুরের টাকা পেয়ে যাবেন।

# এক বছর বা দুই বছর এ রকম স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন। স্বল্পকালীন এ সঞ্চয় আপনাকে এককালীন বেশ ভালো পরিমাণ টাকা দেবে। সেই টাকা একসঙ্গে করে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের চিন্তা করতে পারেন। কিন্তু স্বল্পকালীন সঞ্চয় বন্ধ করবেন না।

যা করবেন না

# কেনাকাটা বা বাজারে যাওয়ার আগে লিস্ট করে যাবেন। লিস্টের বাইরে কিছুই কিনবেন না। যত অফারই থাকুক আপাতত প্রয়োজনীয়র নয় এমন কিছু মূল্যছাড় পেলেও বাদ দিন।

# জীবন-মরণের ব্যাপার ছাড়া ঋণ করা থেকে বিরত থাকুন। ব্যাংকের ক্রেডিট কার্ডও ব্যবহার না করাই ভালো। কার্ডে কেনাকাটা না করে ক্যাশ টাকায় করুন। অহেতুক খরচ কম হবে।

# বাইরের খাবারে বাড়তি খরচ বেশি হয়। বিশেষ উপলক্ষ ছাড়া বাইরে খাওয়া বাদ দিন। কর্মস্থলে দুপুরের খাবার কিনে না খেয়ে বাসা থেকে নিয়ে যান। স্বাস্থ্য আর মানিব্যাগ দুটোই ভালো থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X