শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গুগলের পর এবার মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব এক ভারতীয়র হাতে

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্বে পবন দাভুলুরি। ছবি: সংগৃহীত
মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্বে পবন দাভুলুরি। ছবি: সংগৃহীত

গুগলের পর এবার মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব এক ভারতীয়র হাতে। মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্ব নিলেন মাদ্রাজ আইআইটির প্রাক্তন ছাত্র পবন দাভুলুরি। এর আগে গুগলের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল আরেক ভারতীয় সুন্দর পিচাইকে। গুগলের সিইও হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তিনি।

মাইক্রোসফট উইন্ডোজের দায়িত্বে আসা পবন দাভুলুরি এর আগে মাইক্রোসফট উইন্ডোর সারফেস ডিপার্টমেন্টটি দেখতেন। গত বছর মাইক্রোসফট উইন্ডো প্রধানের পদ ছেড়ে আমাজনে যোগ দিয়েছিলেন সিইও পানস পানয়। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করলেন এ ভারতীয়।

পবন দাভুলুরি এখন থেকে মাইক্রোসফট সারফেস ও উইন্ডোজ দুটি ডিপার্টমেন্টেই দায়ত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ২৩ বছর ধরে মাইক্রোসফট উইন্ডোতে কাজ করছেন পবন দাভুলুরি। মূলত মাইক্রোসফট উইন্ডোজে প্রসেসর তৈরির কাজে পবনের বিশেষ দক্ষতা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পবনের অভিজ্ঞতা বিশেষ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

মাইক্রোসফটের 'এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ডিভাইসেস' বিভাগের প্রধান রাজেশ ঝা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোর প্রধান হিসাবে পবন দাভুলুরিকে নিয়ে আসা একটি যুগান্তকারী পদক্ষেপ। এরফলে উইন্ডোজের গ্রাহক সংখ্যা আরও বাড়বে।

আইআইটি মাদ্রাস থেকে স্নাতক হিসেবে পাস করার পর মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X