কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বিমান হামলায় নিহত বেড়ে ৪৬

আকাশে বিমানের সারি। ছবি : সংগৃহীত
আকাশে বিমানের সারি। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের একটি নিভৃত গ্রামে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের তালিবান প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এ সময় তারা দেশটির বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে।

তালিবানের উপমুখপাত্র হামদুলিল্লাহ ফিতরাত বলেন, আফগানিস্তানের অন্তত ৪টি জায়গায় এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারা।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারিজমি বলেন, আফগানিস্তান এই নৃশংস কর্মকাণ্ডকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসী আচরণ বলে বিবেচনা করছে। ইসলামী আমিরাত এমন কর্মকাণ্ডের বিষয়ে নিরুত্তর থাকবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী এ দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে। পাকিস্তানের অভিযোগ, তাদের দেশে সংঘটিত বেশ কয়েকটি জঙ্গি হামলা আফগানিস্তানের মাটি থেকে করা হয়েছে। তেবে এ অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান।

মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা হলো। উভয় হামলাতেই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরে হামলার ঘটনায় সীমান্ত অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত মার্চে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে দুচি বিমান হামলার অভিযোগ করা হয়। এতে অন্তত নারী ও শিশু নিহত হয়। এ হামলার পর পাকিস্তান জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১০

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১১

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৩

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৪

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৫

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৬

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৭

জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৯

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

২০
X