কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে তৃতীয় ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল পাকিস্তানের একাধিক অঞ্চল

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের একটি গ্রাম, ছবি: রয়টার্স
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের একটি গ্রাম, ছবি: রয়টার্স

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে নতুন করে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, গত রোববার যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল, সেখানেই আবার তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশটিতে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ জনে। খবর রয়টার্স

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বৃহস্পতিবার রাতে শক্তিশালী ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে পাকিস্তানের একাধিক অঞ্চল। যার মধ্যে রয়েছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বেশ কিছু এলাকা। পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তর (পিএমডি) জানিয়েছে, এখানে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল হিন্দু কুশ রাজ্যে এবং ভূপৃষ্ঠ থেকে ১১১ কিলোমিটার গভীরে।

আফগানিস্তানের নানগাহার প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র নাকিবুল্লাহ রাহিমি বলেন, নতুন করে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দুর্গম জেলা শিওয়াতে। যেটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। এ ছাড়া বারখাশকট এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

গত রোববার গভীর রাতে আফগানিস্তানের কুনার এবং নানগাহার প্রদেশে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরা আশ্রয়কেন্দ্র ত্যাগ করছেন না। কারণ তাদের থাকার মতো কোনো জায়গা নেই। এ ছাড়া সাহায্যকারী সংস্থাগুলো অপর্যাপ্ত ত্রাণের বিষয়ে সতর্ক করেছে। জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো খাবার, ওষুধ এবং বাসস্থানের তীব্র সংকটের কথা জানিয়েছে।

উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেকের মরদেহ উদ্ধার করেছেন। তারা জানিয়েছে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়া মানুষজন এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে পূর্বাঞ্চলে এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। তালেবান প্রশাসন জানিয়েছে, নিহত বেড়ে ২ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে এবং ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছে।

সাম্প্রতিক বছরের মধ্যে গত রোববার কুনার এবং নানগাহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মঙ্গলবার দেশটিতে দ্বিতীয়বার ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে পাহাড় ধসের ফলে অনেক দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গতকাল বৃহস্পতিবার আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X