কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ জাপানে, পাচ্ছেন সম্মাননা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে এখন ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় এক লাখে পৌঁছেছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। চলতি সেপ্টেম্বরে প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, জাপানে শতবর্ষীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জন। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা এ উপলক্ষে সব শতবর্ষী নারী-পুরুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা শুধু বয়সের দিক থেকে উদাহরণ নন, বরং সমাজের জন্য আজীবন অবদান রেখে গেছেন।’

জাপানে ১৫ সেপ্টেম্বর পালিত হয় প্রবীণ দিবস। এই দিন উপলক্ষে শতবর্ষীদের নাম প্রকাশ করা হয় এবং নতুন শতবর্ষীরা প্রধানমন্ত্রী থেকে অভিনন্দনপত্র ও রূপার কাপ উপহার পান। এ বছরই ৫২ হাজারের বেশি মানুষ এই সম্মাননা পাওয়ার যোগ্য হয়েছেন।

জাপানের দীর্ঘায়ুর পেছনে রয়েছে সুস্থ খাদ্যাভ্যাস, সক্রিয় জীবনধারা এবং সরকারি স্বাস্থ্যসেবা। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির মানুষের খাবারে মাছ ও শাকসবজি বেশি, লাল মাংস কম। একই সঙ্গে লবণ-চিনি কম খাওয়ার সংস্কৃতি রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। স্থূলতার হারও বিশ্বের অনেক দেশের তুলনায় এখানে অনেক কম। ফলে হৃদরোগ ও ক্যানসারজনিত মৃত্যুহার কম। নারীদের মধ্যে স্থূলতা আরও কম হওয়ায় তাদের আয়ুষ্কাল পুরুষদের তুলনায় বেশি।

এছাড়া জাপানিরা প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি, সাইকেল চালানো এবং শরীরচর্চার অভ্যাস ধরে রাখেন। প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয় ‘রেডিও তাইসো’ নামের তিন মিনিটের ব্যায়াম এখনো লাখো মানুষ দলবদ্ধভাবে করে থাকেন। এতে শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকে এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।

বর্তমানে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ১১৪ বছর বয়সী শিগেকো কাগাওয়া, যিনি নারা অঞ্চলে বসবাস করছেন। অন্যদিকে সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন ১১১ বছরের কিয়োতাকা মিজুনো।

যদিও মাঝে মাঝে রেকর্ড নিয়ে প্রশ্ন ওঠে। ২০১০ সালে এক নিরীক্ষায় দেখা যায়, কিছু রেকর্ডে মৃত ব্যক্তিদের নামও তালিকায় থেকে গেছে। এমনকি টোকিওর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃত সোগেন কোটোর দেহাবশেষ মৃত্যুর ৩২ বছর পর পাওয়া গিয়েছিল। এরপর সরকার পুরোনো তথ্যভান্ডার হালনাগাদে উদ্যোগ নেয়।

তবুও একটি সত্য অস্বীকার করার উপায় নেই—জাপানই বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষীর দেশ, আর এর পেছনে স্বাস্থ্যকর জীবনধারা ও সচেতন সমাজ ব্যবস্থার অবদান অনস্বীকার্য।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X