কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আজারবাইজানের শর্ত মেনেই যুদ্ধবিরতিতে সম্মত কারাবাখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজারবাইজানের সামরিক অভিযানের ২৪ ঘণ্টার মাথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নাগোর্নো-কারাবাখ। আর্মেনীয় সেনাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের যে শর্ত আজারবাইজান দিয়েছিল তা মেনে নিয়েই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। খবর বিবিসি।

গতকাল মঙ্গলবার বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের নামে সামরিক অভিযান শুরু করে আজারবাইজান। অভিযান শুরুর পর থেকে দুই বেসামরিক নাগরিকসহ ২৭ জন নিহত হয়েছে। আরও অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কারাবাখ কর্তৃপক্ষ।

কারাবাখের প্রেসিডেনশিয়াল প্রেস সার্ভিসের বরাতে বুধবার আর্মেনিয়ান সংবাদমাধ্যম ২৪ নিউজ জানিয়েছে, রুশ শান্তিরক্ষা মিশনের মধ্যস্থতায় আজারবাইজানের সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারাবাখ। এ চুক্তি স্থানীয় সময় বুধবার দুপুর ১টা থেকে কার্যকর হবে।

তবে দুপুর ১টার দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও কারাবাখের আঞ্চলিক রাজধানীতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার বিকেলে আজারবাইজানের ইয়েভলাখ শহরে কারাবাখের আর্মেনিয়ান প্রতিনিধিদের সাথে দেখা করবেন দেশটির কর্মকর্তারা। এ শহরটি কারাবাখের আঞ্চলিক রাজধানী খানকেন্দি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

আন্তর্জাতিকভাবে কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও সেটি আর্মেনীয় অধ্যুষ্যিত এলাকা। সেখানে এক লাখ ২০ হাজার আর্মেনীয় বসবাস করেন। বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে এরই মধ্যে দুটি যুদ্ধে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। প্রথমটি ১৯৯০-এর দশকে এবং দ্বিতীয়টি ২০২০ সালে। ২০২০ সালের যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যাওয়ার আগে কারাবাখের বেশকিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় আজারবাইজান।

সম্প্রতি এ অঞ্চলে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে মাইন বিস্ফোরণ ও অন্য আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর সামনে আসে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সামরিক অভিযানের এ ঘোষণা দেয় দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১০

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১১

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১২

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৩

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৪

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৫

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৬

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৭

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৮

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৯

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

২০
X