কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ভয়ংকর নীলনকশায় হাঁটু কাঁপছে পশ্চিমাদের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও দূতাবাসে হামলার জবাব দিতে ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর থেকেও হামলার পরিকল্পনা সাজিয়েছে। এ লক্ষ্যে গত দুই বছর ধরে অঞ্চলটিতে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে ইরানের গোয়েন্দারা।

এ উদ্দেশ্য হাসিল করার জন্য গোপন এক চোরাচালান রুটও ব্যবহার করেছে ইরান। মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গোপন এ চোরাচালান রুট পরিচালনার জন্য ইরান বেছে নেয় দুর্ধর্ষ আরব বেদুইনদের। ইতিহাসের সুপ্রাচীন কাল থেকেই যুদ্ধ আর সংঘাতের জন্য বেশ প্রসিদ্ধ এসব বেদুইন গোত্র। তাই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় বেশ সুদূরপ্রসারী চিন্তার অংশ হিসেবেই এমন ছক কষে ইরানের গোয়েন্দারা। এসব বেদুইনরা ইরানের অস্ত্র জর্ডান হয়ে খোদ ইসরায়েলের ভেতর দিয়ে পশ্চিম তীরে পৌঁছে দেয়।

গেল কয়েক বছর ধরে, ইরানের নেতারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। দীর্ঘকাল ধরেই ইরান ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে যোদ্ধাদের কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে। এর পাশাপাশি সম্মিলিত আক্রমণ করার জন্য পশ্চিম তীরের যোদ্ধাদেরও অস্ত্র সরাবরাহ করার পরিকল্পনা করে তেহরান।

চলতি মাসের শুরুতে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কড়া জবাব দেওয়ার হুমকি দেয় তেহরান। তারপর থেকেই ঘুম হারাম হয়ে যায় নেতানিয়াহু প্রশাসনের। ঠিক কীভাবে ইরান হামলা চালাবে তা নিয়ে চলতে থাকে আলোচনা।

যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ইরান যদি ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরাইলের জন্য ‘চ্যালেঞ্জিং’ হয়ে যাবে।

ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরাইল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১০

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১১

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৩

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৪

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৫

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৬

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১৭

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১৮

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৯

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

২০
X