কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের কাঁপন ধরাচ্ছে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্রের বহর

যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত
যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত

পরমাণু শক্তিধর চীন ও রাশিয়ার পাশাপাশি পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো একমাত্র শক্তি ইরান। গত কয়েক দশকে দেশটির সামরিক সক্ষমতা চোখ রাঙিয়ে যাচ্ছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে।

বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বল্পমূল্যের সামরিক ড্রোনের বহর পশ্চিমাদের কপালে বেশ চিন্তার ভাঁজ ফেলেছে। ইসরায়েলের ঘাড়ে যখন বিপদ নিঃশ্বাস ফেলছে তখন ঠিক এই মুহূর্তে ইরানের হাতে ক্ষেপণাস্ত্রের কী পরিমাণ মজুত রয়েছে তাও প্রশ্ন তুলেছে পশ্চিমা গোয়েন্দাদের মনে। তেমনি একটি প্রশ্নের উত্তর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিষেবা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে তেহরানের হাতে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুসারে ইরানের হাতে অন্তত এমন ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে সরাসরি ইসরায়েলের হামলা চালানো যাবে।

ইসরায়েলের হামলা চালাতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শেজিল ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় ১৭ হাজার কিলোমিটারের বেশি গতিতে আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খাইবার ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে, হাজি কাসেম ক্ষেপণাস্ত্র ১ হাজার ৪শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইরানের হাতে রয়েছে শক্তিশালী সামরিক ড্রোনের বহর। এর মধ্যে মুহাজির-১০ ড্রোন দিয়ে ৩০০ কেজি বোমা বহন করে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। এ ড্রোনটি টানা ২৪ ঘণ্টা আকাশে উড়তে পারে বলেও জানা যায়। গেল বছরের জুনে নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইরান মূলত উত্তর কোরিয়া ও রাশিয়ার নকশা অনুযায়ী এবং চীনের সহযোগিতায় নিজেদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন করে যাচ্ছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ইরানের হাতে থাকা স্বল্প ও মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার, জুলফিকার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার, শাহাব-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০-১ হাজার কিলোমিটার, উন্নয়নাধীন এমাদ-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার ও উন্নয়নাধীন শেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা আড়াই হাজার কিলোমিটার।

শক্তিশালী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তেহরানের কাছে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কেএইচ-৫৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা অন্তত ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ছাড়াও দেশটির হাতে ৩০০ কিলোমিটার পাল্লার জাহাজ বিধ্বংসী উন্নত ক্ষেপণাস্ত্র খালিদ ফারাজ রয়েছে যা অন্তত ১ হাজার কেজি ওয়ারহেড বহনে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X