কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:২৮ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে সামরিক সহায়তা কমাবে জার্মানি

চিন্তিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত
চিন্তিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মানির কাছ থেকে বড় ধাক্কা খেল ইউক্রেন। দেশটির সরকার বলছে, ইউক্রেনে সামরিক সহায়তা কমিয়ে দেবে তারা। ২০২৪ সালে ইউক্রেনকে প্রায় ৮০০ কোটি ইউরো সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছিল জার্মানি। তবে আগামী বছর সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী। জোর সম্ভাবনা তৈরি হয়েছে আগামী নির্বাচনে জয়ী হতে পারেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগ্যে কী ঘটতে পারে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এ ধরনের খবর পেল ইউক্রেন।

জানা গেছে, সম্প্রতি জি-সেভেন দেশগুলো ইউরোপে থাকা রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংকের সম্পদ জব্দের প্রস্তাব দেয়। সেখান থেকে যে অর্থ আসবে তা ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে। জার্মানিও জি-সেভেনের অন্তর্ভুক্ত। দেশটির বিশ্বাস, ওই অর্থ থেকেই ইউক্রেনের সামরিক চাহিদা পূরণ করা সম্ভব। তাই নিজেদের ওপর চাপ কমাচ্ছে জার্মানি।

কারণ, ন্যাটোর লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতিরক্ষা খাতে ন্যাটোভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উৎপাদনের ২ শতাংশ ব্যয় করতে হয়। জার্মানি ন্যাটোর এ চাহিদা পূরণ করতে পারছে না। গত কয়েক বছরে বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছে জার্মানি।

এদিকে ইউরোপীয় কর্মকর্তাদের আশঙ্কা ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেনের জন্য তহবিলে কমিয়ে দেওয়া হতে পারে। সেই শঙ্কা আরও জোরালো হয়, যখন ট্রাম্প তার রানিংমেট হিসেবে সিনেটর জে ডি ভ্যান্সকে বেছে নিয়েছেন। ভান্স ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোরবিরোধী। অপরদিকে জার্মানির মতো দেশও সাহায্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা হচ্ছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে ইউক্রেনের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১০

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১১

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১২

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৩

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৪

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৫

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৯

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

২০
X