কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়া-বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছবি : সংগৃহীত
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছবি : সংগৃহীত

রাশিয়া ও বেলারুশ সফরে গেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। আজ সোমবার (১৪ আগস্ট) ছয় দিনের সফরে মস্কো ও মিনস্কের উদ্দেশে চীন ছেড়েছেন তিনি। খবর আলজাজিরা।

চীনের প্রতিরক্ষার মুখপাত্র কর্নেল উ কিয়ানের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সফরকালে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন লি শাংফু। এ ছাড়া তিনি রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

রাশিয়ার আয়োজিত এই সম্মেলনে প্রায় ১০০ দেশ ও আট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে চাপে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে পশ্চিমারা। তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও মস্কোর সঙ্গে সুসম্পর্ক রেখে আসছে বেইজিং। যদিও এ যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার দাবি করে আসছে চীন।

ইউক্রেনে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে বেইজিংয়ে বৈঠক করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসেডেন্ট শি জিনপিং। তখন দুই দেশের ‘সীমাহীন বন্ধুত্ব’ নিয়ে যৌথ বিবৃতি দেন পুতিন ও শি। এরপর ইউক্রেন যুদ্ধের মাঝে গত মার্চে মস্কো সফর করেন শি। দুদেশের গভীর সম্পর্কের নিদর্শন হিসেবে এবার রাশিয়া ও বেলারুশ সফর করছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন উপায়ে কৌশলগত যোগাযোগ বজায় রেখেছেন চীন ও রাশিয়ার নেতারা।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা ও যৌথ উদ্বেগের ইস্যুসহ বিভিন্ন বিস্তৃত বিষয়ে সুশৃঙ্খলভাবে উচ্চপর্যায়ের মতবিনিময় করেছে দুই দেশ। নবযুগে চীন-রাশিয়ার ব্যাপক কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X