কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন, ফ্রান্স ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, সাইবার হামলার আশঙ্কা

আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে স্পেনের রাস্তায় দেখা গেছে চরম বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত
আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে স্পেনের রাস্তায় দেখা গেছে চরম বিশৃঙ্খলা। ছবি : সংগৃহীত

ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে ইউরোপের ৩টি দেশ স্পেন, ফ্রান্স ও পর্তুগাল। শনিবার দুপুরে আকস্মিকভাবে একযোগে পুরো অঞ্চলের বৈদ্যুতিক গ্রিড অচল হয়ে যায়। এতে বিপাকে পড়েন হাজার হাজার মানুষ, দেখা দেয় চরম বিশৃঙ্খলা। সাইবার হামলার কারণে এমন গ্রিড বিপর্যয় ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শনিবার দুপুরে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া এবং সেভিলের মতো বড় বড় শহরের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। মেট্রো ও ট্রেন সেবা বন্ধ হয়ে গেছে, ট্রাফিক সিগন্যাল অচল হয়ে যাওয়ায় রাস্তায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাদ্রিদ মেট্রো স্টেশনসমূহ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে, পাশাপাশি ভ্যালেন্সিয়া মেট্রোও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনের জাতীয় রেলওয়ে অপারেটর রেনফে জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দেশজুড়ে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্পেনের বিদ্যুৎ সরবরাহ সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে, তারা বিভ্রাটের কারণ অনুসন্ধানে জরুরি ভিত্তিতে কাজ করছে। সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে তারা।

স্পেনের সাইবার নিরাপত্তা সংস্থা ইনসিবে এ ঘটনা তদন্তে নেমেছে এবং সম্ভাব্য সাইবার হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে। যদিও এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি পরিকল্পিত হামলা হয়ে থাকতে পারে যা সমগ্র ইউরোপীয় বিদ্যুৎ ব্যবস্থার জন্য হুমকির ইঙ্গিত বহন করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই বিদ্যুৎ বিভ্রাট সাইবার হামলার ফল হয়, তাহলে তা ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় নতুন করে প্রশ্ন তুলে দেয়। এই ঘটনা ভবিষ্যতের জন্য আরও বড় হুমকির আভাস দিতে পারে।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এ পর্যন্ত কয়েক মিলিয়ন মানুষ এই বিভ্রাটের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি কোনো আনুষ্ঠানিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

রেড ইলেকট্রিকা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে। তবে কখন পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হবে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X