কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহত

দুর্ঘটনাস্থলে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান শেষে উদ্ধারকারীরা জানিয়েছেন, আরোহী কাউকে জীবিত পাওয়া যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলের আকাশ পরিদর্শনের সময় কোনো জীবিত যাত্রীকে দেখা যায়নি। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র তাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র বিবৃতিতে বলেছে, টিন্ডা বিমানবন্দরের পরিচালক ঘটনার খোঁজ রাখছেন। তিনিসহ কর্মকর্তারা উদ্ধার অভিযান সমন্বয় করছেন। সংঘর্ষের সময় বিমানটিতে আগুন ধরে যাওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। ওই এলাকার ওপর দিয়ে উড়ন্ত এমআই-৮ হেলিকপ্টার ক্রুরা বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাননি।

এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X