কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র তৎপরতা বাড়াল তিন পরাশক্তি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে উত্তেজনা চরমে। এই যুদ্ধ শুরুর পর থেকেই বার বার আলোচনায় আসছে পারমাণবিক অস্ত্রের বিষয়টি। এরই মধ্যে জানা গেল সাম্প্রতিক বছরে নিজ নিজ পারমাণিক পরীক্ষাকেন্দ্র ঘিরে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। তিন দেশই নির্মাণ করেছে নতুন পরীক্ষাকেন্দ্র ও টানেল।

স্যাটেলাইট থেকে প্রাপ্ত বেশ কিছু বিশেষ ছবি বিশ্লেষণ করে শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, খুব শিগগিরই নতুন করে রাশিয়া, যুক্তরাষ্ট্র বা চীন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে, এমন তথ্য-প্রমাণ নেই। তবে তিন দেশই সম্প্রতি তাদের তিনটি পারমাণবিক পরীক্ষাকেন্দ্র সম্প্রসারণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোর একটি চীনের জিনজিয়াং অঞ্চলে, রাশিয়ার আর্কটিক মহাসাগরের দ্বীপপুঞ্জে একটি এবং অন্যটি যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে।

মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন বিভাগের সহযোগী অধ্যাপক জেফরি লুইস বলেন, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, গত তিন থেকে পাঁচ বছরের মধ্যে পাহাড়ের নিচ দিয়ে নতুন টানেল, রাস্তা, অস্ত্রাগার নির্মাণের পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে গাড়ির যাওয়া-আসা বেড়েছে।

পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করতে ১৯৯৬ সালের সিটিবিটি চুক্তি করা হয়। এই চুক্তি রাশিয়া অনুমোদন করলেও এখনো যুক্তরাষ্ট্র ও চীন করেনি। এরপরও এ চুক্তি স্বাক্ষর হওয়ার পর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি মস্কো, বেইজিং ও ওয়াশিংটন।

জেফরি লুইস বলেন, তবে সত্যিই এমন অনেক ইঙ্গিত রয়েছে যে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা আবার শুরু করতে পারে।

তিন পরাশক্তির পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রের এসব স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছেন মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্নেল ও গোয়েন্দা বিশ্লেষক সেড্রিক লেইটনও। বিশ্লেষণের পর তিনিও একই কথা বলেছেন।

তিনি বলেন, এটা খুবই স্পষ্ট- এই তিন দেশ শুধু তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিক করতে প্রচুর সময়, প্রচেষ্টা ও অর্থ ঢালছে না। এসব অস্ত্র পরীক্ষা ঘিরেও তৎপরতা জোরদার করেছে তারা।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং ও মস্কোর সম্পর্ক বেশ শীতল। এ পরিস্থিতিতে তিন দেশের এমন তৎপরতা পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা বাড়াতে পারে। তবে এ নিয়ে অদূর ভবিষ্যতে তিন দেশ সংঘাতে জড়াবে, এমনটা মনে করছেন না বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X