কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদিবিরোধীদের নাগরিকত্ব না দিতে জার্মানিতে নতুন আইন

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইশার। ছবি : সংগৃহীত
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইশার। ছবি : সংগৃহীত

ইহুদিবিরোধীদের বিরুদ্ধে নতুন আইন করতে যাচ্ছে জার্মানি। এ আইনটি পাস হলে দেশটিতে ইহুদিবিরোধীদের নাগরিকত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইশার। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি সংসদে পাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি পাস করা হলে ইহুদিবিরোধীরা আগামীতে কখনো দেশটির নাগরিত্ব পাওয়ার জন্য বিবেচিত হবেন না।

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকত্ব প্রদান সংক্রান্ত নতুন একটি আইন বুন্দেস্তাগে (জার্মানির পার্লামেন্ট) প্রক্রিয়াধীন রয়েছে। সেটি পাস হলে কোনো ইহুদিবিরোধীকে জার্মানির নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি যেসব অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, তা ও বাতিল করা হবে। জার্মানে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন পেসারের সঙ্গে আলোচনা করে তিনি এমন বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, জার্মানে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সমর্থকদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। এ জাতীয় লোকদের আইনের মাধ্যমে কঠোরভাবে বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে হামাস সমর্থকদের সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখছে। কোনো অ্যাকাউন্ট থেকে প্রপাগান্ডা চালানো হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার ন্যান্সি ফাইশার হামাস সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেন। জার্মান পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, হামাসের সমর্থকদের দেশ থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকলে আমরা অবশ্যই তা প্রয়োগ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X