কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের তুরুপের তাস ‘ডেড হ্যান্ড’

পুতিনের তুরুপের তাস ডেড হ্যান্ড । ছবি : সংগৃহীত
পুতিনের তুরুপের তাস ডেড হ্যান্ড । ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে পৃথিবীকে হাতছানি দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের প্রাথমিক দিনগুলোতে ইউক্রেনের মাটিতে সাফল্য পেলেও বর্তমানে বেশ চাপে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় রুশ সেনাবাহিনীকে যুদ্ধের মাঠে কোণঠাসা করে রেখেছেন ইউক্রেনীয় যোদ্ধারা।

এমন পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ জয়ের নেশায় যে কোনো সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বসতে পারেন পুতিন। ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ক্রমাগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

প্রশ্ন উঠেছে, কীভাবে এই হুঁশিয়ারি দিচ্ছেন পুতিন? এত সাহস তিনি পাচ্ছেন কোথা থেকে? একটি সূত্র জানিয়েছে, মাত্র তিন বছর আগে এমন একটি পারমাণবিক অস্ত্র হাতে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট, যেটি ক্রেমলিনের তুরুপের তাস হিসেবে কাজ করবে। ওই অস্ত্র নিমেষেই ধূলিস্মাৎ করে দিতে পারে পশ্চিমের রাষ্ট্রগুলোকে। বদলে দিতে পারে পৃথিবীর একাংশের মানচিত্র।

পুতিনের হাতে এমন এক অস্ত্র আছে, যা দিয়ে একসঙ্গে ৩০টিরও বেশি পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব। কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, বিধ্বংসী ওই অস্ত্র দিয়ে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দেওয়া যাবে পশ্চিমা দেশগুলোকে। ভয়ংকর তথ্য হচ্ছে, সারা বিশ্বের মধ্যে ওই অস্ত্র আছে শুধু পুতিনের হাতেই।

ক্রেমলিনের এই তুরুপের তাসের নাম ‘ডেড হ্যান্ড’। স্নায়ুযুদ্ধের সময় তৈরি ডেড হ্যান্ড বা প্যারিমিটার নামের এই অস্ত্র আসলে এক ধরনের অটোমেটিক নিউক্লিয়ার ওয়েপনস কন্ট্রোল সিস্টেম। কখনো রাশিয়া আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে শত্রুদেশগুলোকে লক্ষ্য করে পরমাণু হামলা চালানোই এই অস্ত্রের কাজ। ২০১১ সালে সর্বপ্রথম অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই মারণাস্ত্রের কথা ফাঁস করেন তৎকালীন রুশ কমান্ডার সার্গেই কারাকায়েভ। মনে করা হয়, দক্ষিণ মস্কোর কোনো একটি সেনা বাঙ্কারে লুকিয়ে রাখা হয়েছে এই ‘ডেড হ্যান্ড’ সিস্টেম। যার সঠিক অবস্থান শুধু পুতিনই জানেন।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের চাপের মুখে রয়েছে রাশিয়া। মস্কোকে পরাস্ত করতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। অনেকে শঙ্কা করছেন, যুদ্ধ যদি গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়াকে বাঁচাতে এই অস্ত্রের ব্যবহার করে বসতে পারেন সাবেক গোয়েন্দা প্রধান ভ্লাদিমির পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X