কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০১:৩৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার সন্তান সুচেতন ভট্টাচার্য মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, তিনি সকালেও হাঁটাহাঁটি করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ মিনিটে বাড়িতেই মারা যান তিনি। খবর পেয়ে তার সন্তান সুচেতন সেখানে পৌঁছান।

এর আগে বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট অনেক বেশি বেড়েছিল। পরে চিকিৎসকরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা জানান, প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে।

পরে বুদ্ধদেব বৃহস্পতিবার সকাল থেকে আবারও অসুস্থ হয়ে পড়েন। সকালে উঠে হাঁটাহাঁটি করে চা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়। সে সময়ই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের দ্রুত খবর দেওয়া হলে তারা এসে বুদ্ধদেবকে মৃত ঘোষণা করেন।

বুদ্ধদেবের পূর্বসূরি জ্যোতি বসুর মতোই তিনিও মরণোত্তর দেহদান করে গিয়েছেন। তার এই দেহদান কোথায় এবং কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে আলোচনা চলছে। এমনকি বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X