কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আরেক অঞ্চলে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা

মালদহের একটি এলাকা। ছবি : সংগৃহীত
মালদহের একটি এলাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের আরেক অঞ্চল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, কথিত ভারতবিরোধী কার্যক্রমের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজারের সব হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মালদহ জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বণিক সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সরকারি বা বেসরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সংগঠনের সদস্যদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যদিও এ নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি।

মালদহের হোটেল মালিক সৌরভ ভদ্ররায় বলেন, বাংলাদেশে অস্থিরতা চলছে। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে হোটেল মালিকরা উদ্বিগ্ন। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, মালদহের ইংলিশবাজার থানার মহদিপুর স্থল বন্দর দিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাংলাদেশি প্রবেশ করেন। তাদের অনেকে মালদহের বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এরপর সড়কপথে ভারতের বিভিন্ন গন্তব্যে যান তারা। তবে বর্তমান পরিস্থিতির কারণে এ সংখ্যা অনেক কমে গেছে।

এর আগে বাংলাদেশিদের জন্য ত্রিপুরায় হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X