কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘হাসিনার পালানো’ নিয়ে ভুল প্রশ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারত পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় ভুল প্রশ্ন করা হয়েছে। এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।

ভারতীয় সাংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। তবে প্রশ্নপত্রে ভুল থাকায় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।

প্রশ্নে বলা হয়েছে, ২০২৪ সালে প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্বয়ানের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি’ পরীক্ষায় এ প্রশ্ন করা হয়েছে।

প্রশ্নটি নিয়ে ইতোমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সরকারপ্রধান ছিলেন। এছাড়া প্রশ্নে রাজনৈতিক আশ্রয়ের কথা বলা হয়েছে। ভারত শেখ হাসিনাকে এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দেয়নি। বিষয়টি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে। এটি অগ্রহণযোগ্য।

সাবেক এই ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয়েছে কি না তাও দেখা দরকার। এটি সাধারণ ভুল, নাকি ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করতে ভুল প্রশ্ন করা হয়েছে তা জানাও গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর সমীর কুমার দাস বলেন, এটি সাধারণ জ্ঞানের ‘সাধারণ’ প্রশ্ন। তবে রাজনৈতিক আশ্রয়ে থাকার বিষয়টিতে আপত্তি করেন। তিনি বলেন, যদি প্রশ্নে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে, তাহলে এটি আমাদের কূটনৈতিক কথাবার্তার সঙ্গে যায় কি না তা দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য জানান, প্রশ্নটি নিয়ে শিক্ষকরা আলোচনা করেছেন। তবে এ বিষয়ে কেউ লিখিত বক্তব্য দেননি। তিনি বলেন, পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়। এরপর একটি চূড়ান্ত করা হয়। এটি নিয়ে আগে কথা হলে বৈঠকে সূক্ষ্ম আলোচনা করা যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X