কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

জীবন বাঁচিয়েছিলেন একটি পাখির, তারপর যা ঘটল...

আহত অবস্থায় সারস পাখিটিকে উদ্ধার করেছিলেন আরিফ। ছবি : সংগৃহীত
আহত অবস্থায় সারস পাখিটিকে উদ্ধার করেছিলেন আরিফ। ছবি : সংগৃহীত

নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি সারস পাখিকে বাঁচিয়েছিলেন মোহাম্মদ আরিফ। তারপর সেই পাখিটিকে সেবাশুশ্রুষা দিয়ে সারিয়ে তুলেছেন। এখন পুরোপুরি সুস্থ হলেও আরিফকে আর ছেড়ে যেতে চাইছে না সারস পাখিটি। উল্টো পাখিটি আরিফের পোষ মেনে গেছে। আরিফ যেখানে যায়, তার সঙ্গেই থাকে সারসটি।

ভারতের উত্তরপ্রদেশের আমেথি জেলার এক গ্রামের বাসিন্দা আরিফ। ২০২২ সালে ওই সারসকে উদ্ধার করেন তিনি। এরপর থেকেই সারসটি আরিফের নিত্যসঙ্গী। তার সঙ্গেই খায় আবার গোসলের সময় আরিফকে পাহারাও দেয়।

আরিফ নিজের বাইকে করে কোথাও গেলে সারস পাখিটিও তার সঙ্গে উড়ে উড়ে যায়। অবস্থা এমন দাঁড়িয়েছে, মাঝে মাঝে সারস পাখিকে ফাঁকি দিয়ে ঘুরতে যান আরিফ। তার ভাষায়, পাখিটি তাকে দেখতে পেলেই অনুসরণ করে। একটি ক্ষেত থেকে আহত অবস্থায় পাখিটিকে পেয়েছিলেন আরিফ। তখন পাখিটির পা ভেঙে গিয়েছিল। তাই সেটি উড়তে পারছিল না।

অনেকটা মায়ায় পড়ে গিয়েই পাখিটিকে বাড়ি নিয়ে এসেছিলেন আরিফ। বাড়িতে রেখেই পাখিটির পায়ের চিকিৎসা করান তিনি। প্রায় দেড় মাস পর পাখিটির পা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তখন থেকে পাখিটির দৌড়াদৌড়িতে আর কোনো সমস্যা নেই। অথচ আহতাবস্থায় সারসটিকে যখন পেয়েছিলেন আরিফ, তখন সেটির অবস্থা খুব খারাপ ছিল। কোনোভাবে তিনি পাখিটিকে বাসায় নিয়ে আসেন।

আহত সারস পাখিটিকে দেখে এগিয়ে গেলেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলেন আরিফ। কারণ পাখিটির অবস্থা তখন খুব খারাপ ছিল। আরিফের ভয় ছিল, এটি হয়তো তার ক্ষতি করবে। তবে সাহস নিয়ে এগিয়ে যান আরিফ। এর আগে নিজের বাসায় ছাগল ও মুরগির চিকিৎসা দেখেছেন তিনি। সারস পাখিটিকে ঠিক একইভাবে চিকিৎসা করেন আরিফ।

সারস বড়, লম্বা পা-বিশিষ্ট, জলাশয়ে বিচরণকারী পাখি। এই পাখিগুলোর গলা আর ঠোঁট সরু ও লম্বা এবং ডানা শক্তিশালী। ভারত উপমহাদেশ, উত্তর আমেরিকা, পূর্ব গোলার্ধ ও অস্ট্রেলিয়ার বাসিন্দা এই আকর্ষণীয় পাখি। বিশ্বজুড়ে ১৫ প্রজাতির সারস রয়েছে। বাংলাদেশেও রয়েছে দুই প্রজাতির। বকের মতো দেখতে হলেও বংশগতভাবে বকের সঙ্গে কোনো সম্পর্ক নেই সারসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X