কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সম্মতি, আইনে পরিণত হলো ওয়াকফ বিল

ওয়াকফ বিল ও ভারতের পার্লামেন্টে আলোচনা। ছবি : সংগৃহীত
ওয়াকফ বিল ও ভারতের পার্লামেন্টে আলোচনা। ছবি : সংগৃহীত

ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই ওয়াকফ ( সংশোধন) বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার (০৫ এপ্রিল) তিনি এ বিলে সম্মতি দেন। ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সংসদের উভয় কক্ষে বিল দুটি পাস হয়। রাজ্যসভায় ১৩ ঘণ্টারও বেশি আলোচনা ও বিতর্কের পর শুক্রবার প্রথম প্রহরে ওয়াকফ সংশোধন বিলের পক্ষে ভোট দেন ১২৮ সদস্য, বিপক্ষে ছিলেন ৯৫ জন। এর আগে বৃহস্পতিবার লোকসভায় বিলটির পক্ষে ভোট পড়ে ২৮৮টি, বিপক্ষে ২৩২টি। বিরোধী দলগুলো বিলটিকে ‘মুসলিমবিরোধী’ ও ‘সংবিধানবিরোধী’ আখ্যা দিলে সরকার পক্ষ প্রতিক্রিয়ায় এটিকে সংখ্যালঘুদের জন্য ‘ঐতিহাসিক সংস্কার’ বলে দাবি করে।

ওয়াকফ সংশোধন বিলের পাশাপাশি মুসালমান ওয়াকফ (বাতিল) বিলটিও রাজ্যসভা ও লোকসভায় পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর এটি আইনে পরিণত হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৫ এপ্রিল ২০২৫-এ রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫ সাধারণ তথ্যের জন্য প্রকাশ করা হলো।’

ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তদারকিতে সংশোধনী আনার যুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, এই সংস্কারের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা হবে। তবে বিরোধীরা অভিযোগ তোলে, বিলটি ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করে মুসলিম সমাজের ধর্মীয়-সাংবিধানিক অধিকার খর্ব করবে। বিশ্লেষকদের মতে, এই আইনের মাধ্যমে কেন্দ্রের ওয়াকফ বিষয়ক নিয়ন্ত্রণ বাড়তে পারে, যা রাজ্য সরকারগুলোর এখতিয়ারে প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X