কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় ‘গুরুত্বপূর্ণ লেনদেনে’ ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরানসংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ছয়টি ভারতীয় প্রতিষ্ঠান হলো অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস. গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার্স। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাদের জ্বালানি বাণিজ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

এ ছাড়া এ পদক্ষেপের আওতায় বিশ্বের আরও ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। এদের অধীন যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ট্রাম্প প্রশাসন বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের ‘ছায়া নৌবহর’ ও বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগীদের দমন করা, যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা করে থাকে।

এ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।

এ ছাড়া, রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণে ভারতকে শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান, যদিও সেই শাস্তির ধরন এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানি তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসে, তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় ব্যবহৃত হয়।

সূত্র : দ্য হিন্দু

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X