কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মদ নিয়ে নিউজ লিখে সাংবাদিক জেলে

আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচী। ছবি : কালবেলা
আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচী। ছবি : কালবেলা

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচী গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চোলাই মদের রমরমা কারবার নিয়ে একটি প্রতিবেদন করার প্রেক্ষিতে অভিযুক্তদের আত্মীয়রা অভিযোগকারী বাসন্তী দাস ও সাংবাদিক দেবমাল্যের নামে মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর দেবমাল্যদের মেদিনীপুর আদালতে হাজির করে পুলিশ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখা হবে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে‌। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজারের খড়গপুরের সাংবাদিক দেবমাল্য। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে।

দেবমাল্যকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সমালোচনা করে টুইট করেছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘২৭ আগস্ট আনন্দবাজারের খড়গপুর সংস্করণে শহরের সাঁজোয়াল এলাকায় চোলাই মদের রমরমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই খবরে পুলিশ প্রশাসনের অকর্মণ্যতা নিয়ে প্রতিক্রিয়া হয় এবং কীভাবে বাড়িতে চোলাই ব্যবসা চলছে, তা তুলে ধরা হয়। পুলিশ কয়েকজন মদ্যপকে ধরে জনরোষ সামাল দিতে চায়। কিন্তু মূল অভিযুক্তরা গা ঢাকা দেয়। যিনি অভিযোগ করেছিলেন, চোলাই কারবারিরা তার বাড়ি ঘেরাও করে এবং অভিযোগ তোলা নিয়ে তাকে হুমকি দেওয়া হয়।’

অন্যদিকে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের দাবি, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে পুলিশ। তাই সাংবাদিককে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যদিও জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলছেন, এমন ঘটনা না ঘটলেই ভাল হতো।

দেবমাল্যের পরিবারের ভাষ্য, সেই রাতে পুলিশ বাড়ি ঘিরে ফেলায় সবাই ভয় পেয়েছিল। আইন-আদালতের ওপর আস্থা আছে জানিয়ে তারা বলেন, ও নিশ্চয়ই ন্যায় বিচার পাবে।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X