কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে একদিনে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একটি কারাগারেই ২৬ জনকে ফাঁসিতে ঝোলানো হয়।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায়, গত বুধবার (৭ আগস্ট) তাদের ফাঁসি কার্যকর করা হয়। খুন, মাদক ও ধর্ষণের অপরাধে আসামিদের এ শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে ২৬ জনকে তেহরানের বাইরে খারাজের গেজেলহেসার কারাগারে এবং তিনজনকে কারাজ শহর কারাগারে ফাঁসিতে ঝোলানো হয়। দণ্ড কার্যকর হওয়াদের মধ্যে দুজন আফগানিস্তানের নাগরিক।

প্রসঙ্গত, ইরানে গত বছর বিভিন্ন অপরাধের দায়ে কমপক্ষে ৮৩৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের এই সংখ্যা গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ইরানে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এবং প্যারিসভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে হওয়া বিক্ষোভের প্রতিক্রিয়ায় ফাঁসি দেওয়ার সংখ্যা এত বেড়েছে।

২০২২ সালের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে ৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। অবশ্য গত বছর অন্যান্য অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হারও বেড়েছে। ২০২৩ সালের মোট মৃত্যুদণ্ডের অর্ধেক মাদকসংক্রান্ত মামলায় দেওয়া হয়েছে। ওই বছর ইরানে ৪৭১ জনকে এই ধরনের অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম মৃত্যুদণ্ড কার্যকরের এ সংখ্যাকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সমাজে ভয় জিইয়ে রেখেই ক্ষমতায় থাকতে পারবে বর্তমান সরকার। আর এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড হলো সবচেয়ে বড় হাতিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১০

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১১

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১২

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৩

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১৪

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৫

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৭

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৮

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১৯

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

২০
X