কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। লেবানন, গাজা এবং ইরান থেকে ইসরায়েলে দফায় দফায় হামলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (০৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তাদের মিত্র এবং ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি তেহরানের প্রতিক্রিয়ার তীব্রতাকে প্রভাবিত করতে পারে।

ইরানের সংবাদমাধ্যম ইরনা প্রেসিডেন্টের বরাতে জানিয়েছে, যদি তারা (ইসরায়েল) তাদের আচরণ পুনর্বিবেচনা করে, একটি যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলের নিপীড়িত ও নিরপরাধ মানুষদের গণহত্যা বন্ধ করে তবে এটি আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এবং ধরনকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনের ব্যাপারে নীরব থাকবে না।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ইরানের ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এর আগে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ছুড়েছে ইরান। আর এ হামলাকে তারা ইরান সমর্থিত গোষ্ঠীর কমান্ডার ও নিজেদের হত্যার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।

গত মাসে এ হামলার পর ইরান ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল এ বিষয়ে দেশটিকে সতর্ক করে আসছে। শনিবার (০২ নভেম্বর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র প্রতিশোধ নেবে।

এক ভাষণে তিনি বলেন, শত্রু, যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক উভয়েরই জানা উচিত যে তারা ইরান, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যা করছে তার অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X