কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় এখন কী করবেন এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

৫৩ বছর পর নতুন সকাল দেখছেন সিরিয়ার নাগরিকরা। পাঁচ দশকের বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসন সিরিয়ায় শেষ হয়েছে। ফলে এমন সকাল অনেক সিরিয়ানের কাছে এবারই প্রথম। শুধু সিরিয়ানরাই নয়, আসাদ পরিবারের বাইরে সিরিয়াকে কল্পনা করেননি আঞ্চলিক নেতারাও। এখন সেই বাস্তবতাই সবার চোখের সামনে। যেখানে আছে, দিন বদলের গল্প। তুরস্কের জন্যও বিস্ময় হয়ে এসেছে এমন খবর। বাশার আসাদের সময় ফুরিয়ে এসেছে তা আগেই অনুমান করেছিল আঙ্কারা। তবে তা এত দ্রুত ঘটবে, সেটা বোঝেনি তারা।

রোববার (০৮ ডিসেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে যখন তালিবানরা দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণের লড়াই শুরু করে, তখন দেশটির সেনাবাহিনী রীতিমতো অস্ত্র ছেড়ে দিয়েছিল। অত্যাধুনিক মার্কিন অস্ত্র আর প্রশিক্ষণ কোনো কাজেই লাগেনি। রোববার আসাদ সরকারের পতনের সময়ও প্রায় একই দৃশ্য সামনে এলো। সিরীয় বাহিনী একদমই প্রতিরোধ গড়ে তোলেনি। উল্টো বিদ্রোহীদের ভয়ে নিজেদের পোস্ট ছেড়ে পালিয়েছে তারা।

গেল মাসে তুরস্কের আশকারা পেয়ে সীমিত পরিসরে অভিযান শুরু করে বিরোধীঘেঁষা গ্রুপগুলো। তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল শাম। মূলত আসাদ সরকার ও ইরানপন্থি মিত্রদের চাপে ফেলতেই এমন কৌশল নিয়েছিল আঙ্কারা। কিন্তু তারা ভাবতেও পারেনি এত দ্রুত পতন ঘটবে আলেপ্পোর। ইদলিব শহরে সিরীয় বাহিনীর অভিযানে বেসামরিক নাগরিকরা নিয়মিতই তুরস্ক সীমান্তে জড়ো হচ্ছিল। তাই অভিযানের অনুমতি দিয়েছিল আঙ্কারা।

সময়টাও একেবারে দারুণ ছিল। ইউক্রেন নিয়ে পুরোপুরি মগ্ন রাশিয়া। আর ইসরায়েলের ওপর নিজেদের পুরো ফোকাস রয়েছে লেবানন ও ইরানের। আবার আমেরিকায়ও আসতে চলেছে নতুন প্রশাসন। সবমিলিয়ে এই সময়ে সীমিত অভিযানের অনুমতি দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাল রিফাত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছিল তুরস্ক। কিন্তু সেই অগুরুত্বপূর্ণ অভিযান এমন রূপ নেয়, তাতেই পতন ঘটে বাশার আসাদের।

দাবার খেলায় আপাতত জয়ী হয়েছে তুরস্ক। সিরিয়ায় এখন সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে তারা। অভিযান শুরুর পর থেকেই সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়ে আসছিল আঙ্কারা। বলছিল সরকার ব্যবস্থা যেন চলমান থাকে, তা নিশ্চিত করতে হবে। তাই দামেস্ক বিজয়ের পর হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেই বেশি পরিচিত, তিনিও সরকার ব্যবস্থা অক্ষত রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১১

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১২

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৬

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৮

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৯

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

২০
X