কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার মতো বাশারেরও ছিল গোপন ‘আয়নাঘর’

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এ যেন ঘটনার পুনরাবৃত্তি। সিরিয়ার সরকার পতন, ভাস্কর্য ভাঙচুর, বাসভবনে লুট থেকে শুরু করে গোপন বন্দিশালা। বলা হচ্ছে হাসিনা সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের কথা, এবার সন্ধান মিলল বাশার আল আসাদ সরকারের পরিচালিত আয়নাঘরের। যে ঘরে বন্দী ছিল হাজারো মানুষ। বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর সামনে এসেছে এই গোপন বন্দিশালা।

বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে যেভাবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তাতে মনে হয়েছে-এ যেন আরেক আয়নাঘর।

মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, আসাদের কারাগারে অন্তত ১ লাখ ৩৬ হাজার ৬১৪ বন্দি ছিলেন। সিরিয়ার কারাগারগুলো ছিল বাশার আল আসাদের রেজিমকে টিকিয়ে রাখার অন্যতম মূল স্তম্ভ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার সরকারি আটক কেন্দ্রে তীব্র নির্যাতন, অনাহার, প্রহার এবং রোগের ব্যাপক প্রমাণ আছে। একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ।

আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি পাওয়াদের এক নারী এখনো ভয়ে তার আসল নাম প্রকাশ করেননি। ছদ্মনামের হালা জানান, ২০১৯ সালে হামার একটি চেকপয়েন্ট থেকে তাকে আটক করা হয়। পরে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে অভিযুক্ত করা হয় এ নারীকে। সে সময় হাজার হাজার সরকারবিরোধীর ওপর একই অভিযোগ আরোপ করা হয়েছিল বলে জানান তিনি। এরপর আলেপ্পোতে নিয়ে বিভিন্ন কারাগারে বন্দি রাখা হয়েছিল হালাকে।

নিজের কারাবন্দি জীবনের নির্মম স্মৃতিচারণ করে এই নারী বলেন, ‘তাকে নাম ধরে ডাকা হতো না, শুধু নম্বর দিয়ে ডাকা হতো। তারই সঙ্গে বন্দি ছিলেন এক কিশোরী। যিনি বাশার আল-আসাদ বাহিনীর নির্যাতনের কারণে মাত্র ১৬ বছর বয়সেই মারা যান। এ সময় মুক্তিদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে হালা বলেন, এটা যেন তার নতুন জন্ম।’

বাশার আল আসাদের কারাগার থেকে মুক্তি পাওয়া আরেক বন্দি ৪৯ বছর বয়সী সাফি আল-ইয়াসিন বলেন, বন্দি হওয়ার আগে উত্তর-পশ্চিম সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াসে নৌকা তৈরির কাজ করতেন। তিনি বলেন, ২০১১ সালে সিরিয়ার বিপ্লবের সময়কার এক বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে ৩১ বছর সাজা হয়েছিল তার। এরই মধ্যে তিনি সেই সাজার অর্ধেক পার করে ফেলেছেন।

বিগত ১৪ বছর ধরে তিনি সিরিয়ার বিস্তৃত কারাগার নেটওয়ার্কের বিভিন্ন স্থানে ‘তীব্র শারীরিক নির্যাতন এবং বছরের পর বছর মানসিক যন্ত্রণার’ শিকার হয়েছেন। সাফিকে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল এবং প্রত্যেক কারাগারে আলাদা আলাদা পদ্ধতিতে নির্যাতন চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

সাফি বলেন, তিনি সাইদিনায়ার কুখ্যাত কারাগারে এক বছর কাটিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৭ সালে এই কারাগারকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছিল। এরপর তাকে সুইদা এবং পরে আলেপ্পোতে স্থানান্তর করা হয়। সাফি বলেন, ‘এই মুক্তির আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X