কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আসাদ সরকারের দোসরদের যুদ্ধাপরাধের বিচার করবে বিদ্রোহীরা

সেডনায়া কারাগারে গণকবরের সন্ধানে বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
সেডনায়া কারাগারে গণকবরের সন্ধানে বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের ঝটিকা অভিযানে সিরিয়ার স্বৈরাশাসক বাশার আল আসাদের পতন হয়েছে। তার পতনের পর দ্রুত বদলে যাচ্ছে দেশটির পরিস্থিতি। এখনও নতুন সরকার গঠন না হলেও দেশটির প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণে চলে গেছে বিদ্রোহীদের জোটের প্রধান শরিক হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) হাতে।

এ গোষ্ঠীটির প্রধান আহমেদ আল-শারা (তিনি আল-জুলানি নামেও পরিচিত) একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, যুদ্ধাপরাধে জড়িত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের সিনিয়র সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদেরও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

জুলানি বলেন, সিরিয়ার জনগণকে নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধী, খুনি নিরাপত্তা এবং সেনা কর্মকর্তাদের জবাবদিহি করতে দ্বিধা করব না। ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের তথ্য দিন। যারা অপরাধীদের ধরতে তথ্য দেবেন তাদের পুরস্কারের প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও বলেন, যারা বাধ্যতামূলক চাকরিতে ছিলেন এবং যাদের হাত সিরিয়ার জনগণের রক্তে রঞ্জিত নয়; তাদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাবটি বহাল রয়েছে।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় পর মাত্র ১২ দিনে নাটকীয়ভাবে সিরিয়ার স্বৈরাশাসক বাশার আল আসাদের পতন হয়েছে। তার পতনের পর নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন সিরিয়ার নাগরিকরা। এরইমধ্যে দেশটির শরণার্থীদের নিরাপদে দেশে ফেরাতে নতুন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (০৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরদোয়ান বলেন, সিরিয়ার সঙ্গে দক্ষিণের সীমান্তবর্তী গেট খুলে দেবে তুরস্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পলায়নের পর লাখ লাখ শরণার্থীর নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগ দিতে এ পদক্ষেপের ঘোষণা দেন তিনি।

রাজধানী আংকারায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, সিরিয়াকে পুনর্গঠনে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক। দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীর রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার এ পতনকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১০

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১১

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১২

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৩

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৪

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৫

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৬

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৮

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৯

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

২০
X