কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির পথে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি

বাড়ির পথে যাত্রা শুরু করেছেন বাস্তুচ্যুত গাজাবাসী। ছবি : সংগৃহীত
বাড়ির পথে যাত্রা শুরু করেছেন বাস্তুচ্যুত গাজাবাসী। ছবি : সংগৃহীত

হাজার হাজার বাস্তুচ্যুত গাজাবাসী তাদের বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। বিবিসির প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী মানুষের দীর্ঘ লাইন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর বাড়ি ফিরতে শুরু করেছেন গাজার মানুষ।

বাড়ির পথে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী মানুষের দীর্ঘ লাইন। ছবি : বিবিসি

প্রকাশিত ছবিতে গাড়ির একটি বহরও দেখা যাচ্ছে, গাড়িগুলো লোকজনে ভরা। কিছু গাড়িতে তরুণ ও যুবকদের আনন্দে স্লোগান দিতে দেখা যাচ্ছে। কোনো কোনো গাড়িতে ফিলিস্তিনি পতাকা হাতে ধরে রেখেছেন বাড়ি ফিরতে যাওয়া মানুষজন।

গাড়ির বহরে বাড়ির পথে গাজার বাস্তুচ্যুত মানুষ। ছবি : বিবিসি

গতকাল শনিবার গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। চুক্তি অনুযায়ী আজ রোববার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে। তিন ধাপে কার্যকর করার কথা রয়েছে এ চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে ৪২ দিনের।

ছবি : বিবিসি

গাজার এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

ছবি : বিবিসি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন।

এদিকে এই যুদ্ধবিরতির চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে। গত ১৫ মাসের যুদ্ধের পর গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১০

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১১

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১২

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৩

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৪

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৫

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৬

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৭

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৮

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৯

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

২০
X