কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ৪ নারী সেনাকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

মুক্তি পাওয়ার চার নারী সেনা। ছবি : সংগৃহীত
মুক্তি পাওয়ার চার নারী সেনা। ছবি : সংগৃহীত

আরও চার জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। তাদের গাজার ফিলিস্তিন স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে পারে ইসরায়েল।

মুক্তি পাওয়া এই সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯।

হামাসের আশা, তাদের বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনো ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X