কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ৪

ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি ছুড়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) শহরের পূর্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর তিনজনের মৃতদেহ গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়েত রাউন্ডঅ্যাবাউটে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ দলটি গাজা শহরের পূর্বে অবস্থানরত ইউনিটের সেনা।

এর আগে উত্তর গাজাকে দক্ষিণ থেকে পৃথককারী নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী সরে যায়। এরপর সেখানকার বাসিন্দারা ফিরে আসা শুরু করে। এমনই এক ফিলিস্তিনি তাদের এলাকা দেখার জন্য আসার পথে গুলির কবলে পড়লেন।

অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের সেনারা সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়েছে। কারণ অজ্ঞাতরা গাজা শহরের পূর্বে নাহাল ওজের কাছে সেনা অবস্থানের দিকে এগিয়ে আসছিল। নিরাপত্তার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছে বলে দাবি সেনাদের।

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও নতুন মৃত্যুর ঘটনা ঘটল। ফলে ইসরায়েলের গণহত্যার শিকার মানুষদের সংখ্যা ৪৮,২০০ জনে দাঁড়াল।

এদিকে গাজাবাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বিগ্ন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন তিনি।

গাজা উপত্যকা দখল করে ‘মধ্যপ্রাচ্যের মনোরম স্থান’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এর একদিন পরই তিনি আবারও একই ধরনের কথা বললেন। এদিকে ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X